মহান আল্লাহর সিফাত বা গুনাবলি কত প্রকার ও কি কি
আল্লাহর সিফাত দুই প্রকার। যথা: (১). সত্তাগত সিফাত (২). কর্মগত সিফাত। (১). সত্তাসংলগ্ন গুণ হলো, যেগুলো অনাদি কাল থেকে আল্লাহর সত্তার সঙ্গে রয়েছে এবং অনন্তকাল ধরে থাকবে। যেমন ইলম, কুদরত, শ্রবণ, দর্শন, পরাক্রমশীলতা, হিকমত, সর্বোচ্চতা,‘আযমত। এর মধ্যে সংবাদজাত গুণ যেমন চেহারা, দু‘হাত, দু‘চোখ ইত্যাদিও শামিল রয়েছে। . (২). আর কর্মসংলগ্ন গুণ হলো ওইসব গুণ, যা …