ইমামের যোগ্যতা ও গুণাবলী
প্রশ্ন: সালাতে ইমাম হওয়ার সর্বাধিক বেশী যোগ্য কে? অর্থাৎ একজন ইমামের যোগ্যতা ও গুণাবলী গুলো কি কি? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: সর্বাঙ্গ সুন্দর ইসলামের সুষ্ঠ এক বিধান হল জামাআত তথা তার পরিচালক একক ইমাম বা নেতার বিধান। ইমামের অনুসরণ করা ওয়াজিব। রাসূল (ﷺ) বলেন, إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নিযুক্ত করা হয়,কেবল তাঁকে অনুসরণ করার জন্য।’ …