শরীয়তের আলোকে যেসকল সময় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়
ভূমিকা: আকাশমন্ডলী মহান আল্লাহর অনবদ্য সৃষ্টিসমূহের এক অনন্য নিদর্শন। তিনি দিগন্ত বিস্তৃত আকাশের ভাসমান মেঘমালা থেকে ঊষর যমীনে সঞ্জীবনী বৃষ্টি বর্ষণ করেন। পূর্ব গগণে উদিত সূর্যের সোনালী রোদের পরশে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করেন এবং সৃষ্টিকুলের আহারের সুব্যবস্থা করে দেন। তিনি রাতের আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছেন। মেঘমুক্ত আকাশে উদিত তারকারাজির মিটমিটি আলো দিয়ে তিনিই …