জুমআর দিন শ্রেষ্ঠ দিন এই দিনে নিম্নলিখিত ১৫ টি কাজ সম্পাদন করার চেষ্টা করুন
(১).জুমআর ফজরের নামায জামাআত সহকারে পড়ুন: উক্ত সালাত জামাআতে পড়ার পৃথক বৈশিষ্ট্য আছে। মহানবী (ﷺ) বলেন, “আল্লাহর নিকটে সব চাইতে শ্রেষ্ঠ নামায হল, জুমআর দিন জামাআত সহকারে ফজরের নামায। (সিলসিলাহ সহীহাহ ১৫৬৬) (২).জুমআর জন্য প্রস্তুতিস্বরুপ দেহের দুর্গন্ধ দূর করুন: সে জন্য গোসল করা, আতর ব্যবহার করুন (সহীহ বুখারী, মিশকাত ১৩৮১) (৩).দাঁত ও মুখ পরিষ্কার করুন, …