সালাতের মধ্যে কান্না করা সম্পর্কে শারঈ নীতিমালা
প্রথমত: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর কান্না মানুষের একটি স্বভাবজাত বিষয় এবং অন্তরের লালিত আবেগের বহিঃপ্রকাশ। কান্নার বিভিন্ন কারণ ও উপলক্ষ থাকে। কখনো আনন্দ-বেদনায়, কখনো প্রিয়জনের বিয়োগ ব্যথায়, কখনো শারীরিক ও …