কুরবানীর পশু ক্রয়ের পর ত্রুটি দেখা দিলে বা মারা গেলে করণীয় কি এবং খাসিকৃত প্রাণী ও গর্ভবতী পশু দ্বারা কুরবানী করা যাবে কি
কুরবানীর পশু ক্রয়ের পর ত্রুটি দেখা দিলে বা মারা গেলে করণীয় কি এখানে তিনটি বিষয় লক্ষনীয়। যেমন: . (১)। কেউ যদি কোন একটি পশুকে কোরবানির জন্য নির্দিষ্ট করেন, এরপর কোন অবহেলা না করা সত্ত্বেও সে পশুটি মারা যায় সেক্ষেত্রে কুরবানীদাতার উপর কোন কিছু বর্তাবে না। হাম্বালী মাযহাবের প্রখ্যাত ফাক্বীহ, শাইখুল ইসলাম, ইমাম আব্দুল্লাহ বিন আহমাদ …