প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামে যাবে বাকি একজন জান্নাতে যাবে মর্মে বর্ণিত হাদীসটির সঠিক ব্যাখ্যা
যে হাদীসটি সম্পর্কে জানতে চেয়েছেন তির ব্যাখ্যা জানার আগে একটি বিষয় পরিষ্কার করি, জাহান্নামীদের সংখ্যার বিষয়ে বর্ণিত মৌলিক হাদীস দু্ইটি। মূল হাদীস দুটি হলো, বিখ্যাত সাহাবী আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন; ক্বিয়ামাতের দিন সর্বপ্রথম আদাম (আঃ)-কে ডাকা হবে। তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেন। তখন তাদেরকে বলা হবে, ইনি তোমাদের …