সালাতে ইমাম হওয়ার সর্বাধিক বেশী যোগ্য কে এবং যে ইমামের কুরআন তেলাওয়াত শুদ্ধ নয় তার পিছনে জেনে-শুনে নিয়মিত সালাত আদায় করা যাবে কি
সালাতে ইমামতির সবচেয়ে বেশী যোগ্য হলেন তিনি, যিনি কুরআনের হাফেয; যিনি (তাজবীদ সহ্) ভালো কুরআন পড়তে পারেন। তাজবীদ ছাড়া হাফেয ইমামতির যোগ্য নয়। পূর্ণ হাফেয না হলেও যাঁর পড়া ভালো এবং বেশী কুরআন মুখস্থ আছে তিনিই ইমাম হওয়ার অধিক যোগ্যতা রাখেন। মহানবী (ﷺ) বলেন, “তিন ব্যক্তি হলে ওদের মধ্যে একজন ইমামতি করবে। আর ইমামতির বেশী …