জীবনকে সুন্দর ও পরিপক্ব এবং শান্তিময় করার জন্য ২০টি মূল্যবান উপদেশ

১. নিজের মর্যাদা ও আত্মসম্মান অটুট রাখুন; কখনো কারও ওপর অযথা বোঝা হয়ে উঠবেন না।
.
২. ত্যাগের গল্প সবাই জানে, কিন্তু বাস্তবতা হলো—কেউ আপনার জন্য ত্যাগ স্বীকার করে, আর কেউ আপনাকেই ত্যাগ করে চলে যায়।
.
৩. প্রতিটি তর্কে জয়ী হওয়ার প্রয়োজন নেই, যদিও আপনি সত্যের ওপর থাকেন। কারণ অনেক সময় একটি হৃদয় জয় করা, একটি বিতর্ক জেতার চেয়েও বেশি মহৎ।
.
৪. অকৃতজ্ঞতা ও উপকার অস্বীকারের আঘাত অনেক সময় তলোয়ারের আঘাতের চেয়েও গভীর ক্ষত সৃষ্টি করে।
.
৫. কিছু মানুষের সঙ্গে কথা বললে ব্যক্তিত্বের মর্যাদা বৃদ্ধি পায়, আর কিছু মানুষের ক্ষেত্রে নীরবতাই প্রজ্ঞা ও শ্রেষ্ঠত্বের পরিচয় দেয়।
.
৬. তুচ্ছ বিষয় নিয়ে অতিরিক্ত খুঁতখুঁতে হওয়া মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়; তাই কখনো উপেক্ষা করুন, আর কখনো না বোঝার ভান করে পরিস্থিতিকে সহজ করে তুলুন।
.
৭. মহৎ মানুষ চিন্তা, আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন; সাধারণ মানুষ ঘটনা নিয়ে ব্যস্ত থাকে, আর সংকীর্ণ মানসিকতার মানুষ অন্যের সমালোচনায় নিজের মূল্যবান সময় নষ্ট করে।
.
৮. অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়—কিছু অনাকাঙ্ক্ষিত কথার কারণে, আবার কিছু প্রয়োজনীয় কথা না বলার কারণেও।
.
৯. নীরবতা অনেক সময় এমন প্রভাব ফেলে, যা দীর্ঘ কথোপকথনেও সম্ভব হয় না; আবার দূরত্ব কখনো এমন সমস্যার সমাধান করে, যা অতিরিক্ত সান্নিধ্য করতে পারে না।
.
১০. মনে রাখবেন,প্রকৃত নৈকট্য উপস্থিতিতে নয়, অনুভূতি ও আন্তরিকতায় নিহিত।
.
১১. কখনো কখনো আপনার জীবনে আসা কোনো নেয়ামত বা আনন্দের কারণ হতে পারে—আপনি কারো জন্য তা আন্তরিকভাবে কামনা করেছিলেন।
.
১২. সুখী হওয়ার অন্যতম গোপন রহস্য হলো—দুশ্চিন্তায় ডুবে যাওয়ার আগে নিজের জীবনে থাকা মহান আল্লাহ থেকে প্রাপ্ত নেয়ামত ও অর্জনগুলোর দিকে ফিরে তাকানো।
.
১৩. জীবনের প্রথম ধাক্কা বা ব্যর্থতা খুবই কষ্টদায়ক হয়; কিন্তু পরবর্তী ব্যর্থতাগুলো ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তার অংশ হয়ে যায়।
.
১৪. সুখ মূলত একটি অনুভূতি; আবার কখনো কখনো সেই সুখের নামই হয় একজন প্রিয় মানুষ।
.
১৫.মানুষের প্রতি কোনো প্রত্যাশা না রেখে সামনে এগিয়ে চলুন—তাহলে হতাশার ভারও আপনাকে বহন করতে হবে না।
.
১৬. সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো—আমাকে নিয়ে আমার কথাই আমার কাছ থেকে শুনুন, অন্য কারো মাধ্যমে নয়।
.
১৭. আপনি যদি রংধনুর সৌন্দর্য উপভোগ করতে চান, তবে বৃষ্টির কষ্টকেও গ্রহণ করতে শিখতে হবে।(অর্থাৎ, জীবনে ভালো কিছু পেতে হলে শুধু সহজ সময় চাইলে হবে না; কষ্ট ও ধৈর্যের মধ্য দিয়েই সেই সুন্দর ফল আসে)।
.
১৮. আপনি যখন নিজের সঙ্গ উপভোগ করতে শিখবেন, তখন মানুষের উপস্থিতি আপনার কাছে ভালো লাগবে, কিন্তু তাদের অনুপস্থিতি আপনার কোনো ক্ষতি করবে না।
.
১৯. যে কোনো সম্পর্কের শুরুতে থাকে আবেগের উচ্ছ্বাস,কিন্তু শেষ দিকে প্রকাশ পায় মানুষের চরিত্র ও নৈতিকতার আসল রূপ।
.
২০. যে মানুষ আপনার যত্ন নেয় এবং আপনাকে গুরুত্ব দেয়, তাকেই মূল্য দিন; আর বাকিদের সাথে সৌজন্যমূলক আচরণ ও সাধারণ কুশল বিনিময়ই যথেষ্ট। (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)
Share: