ছহীহ হাদীছ থেকে চয়নকৃত দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ৬৭টি দো‘আ
১। রাতে ঘুমাবার দো‘আ: আল্লাহ বলেন, ‘তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী’ (আন-নাবা ৯)। নিদ্রা মানুষের চিন্তা-ভাবনাকে দূর করে তার অন্তর ও মস্তিষ্ককে এমন স্বস্তি ও শান্তি দান করে যার বিকল্প দুনিয়ার কোন শান্তি হ’তে পারে না। নিদ্রা বা ঘুম মানব জাতীর জন্য আল্লাহর বড় নে‘মত। শোয়ার সময় বিছানাটা ঝেড়ে নেওয়ার জন্য নবী করীম (ছাঃ) বলেছেন’।[1] …