কুরআনের বাংলা অনুবাদ কিংবা তাফসীর পড়ার সময় তিলাওয়াত না করে কোনো সিজদাহর আয়াতের অর্থ পড়লে কি সিজদাহ্ করতে হবে
উত্তর: কুরআনে সিজদাহর আয়াতের অর্থ পড়লে সিজদাহ করার প্রয়োজন হয় না।কারন যখন কুরআন আরবী ভাষার বাইরে অন্য কোনো ভাষায় (বাংলা ইংরেজি, ফারসি) ইত্যাদি অনুবাদ করা হয়,তখন তা মূল মুসহাফ হিসেবে গণ্য হবে না, বরং কুরআন আরবি ভাষায় রাসূল (ﷺ)-এর উপর যে রূপে নাযিল হয়েছে, সেটিই আসল কুরআন। আর কুরআনের যদি কোনো ভাষায় অনুবাদ করা হয়, …