স্বামী-স্ত্রী কিংবা নারী-পুরুষ জামআতে সালাত আদায় করলে নারীরা কোথায় দাঁড়াবে
উত্তর: কুরআন সুন্নার দলিল এবং আহলে সুন্নত ওয়াল জামাআতের সর্বসম্মতিক্রমে পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামআতের সাথে ফরজ সালাত আদায় করা ওয়াজিব। তবে শরীয়ত সম্মত কোন ওজরের কারনে মসজিদ যেতে না পারলে বাসায় সালাত আদায়ের ক্ষেত্রে পুরুষের জন্য তার মাহারাম নারীদের ইমামতি করা জায়েজ এতে কোন মতানৈক্য নেই, কিন্তু পুরুষের জন্য শুধু নন মাহারাম নারীদের ইমামতি …