ঈমান কি?
উত্তরঃ আরবী ‘আমন’ শব্দ থেকে ঈমান শব্দটির উৎপত্তি। আমন অর্থ শান্তি, নিরাপত্তা, আস্থা, বিশ্বস্ততা, হৃদয়ের স্থিতি ইত্যাদি। ঈমান শব্দের আভিধানিক অর্থঃ নিরাপত্তা প্রদান, আস্থা স্থাপন, বিশ্বাস ইত্যাদি। শব্দটির অর্থ সম্পর্কে ৪র্থ হিজরী শতকের প্রসিদ্ধ ভাষাবিদ আবুল হুসাইন আহমাদ ইবনুল ফারিস (৩৯৫ হিজরী) বলেনঃ “হামযা, মীম ও নুনঃ এই ধাতুটির মূল অর্থ দুটিঃ প্রথম অর্থঃ বিশস্ততা, …